Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোঘাটে তৃণমূলের অফিসে বিজেপির হানা, গোলমাল

গোঘাটে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে নানা সরকারি নথি। পার্টি অফিস খোলার পরই স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে।

গোঘাটে তৃণমূলের অফিসে বিজেপির হানা, গোলমাল
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে নানা সরকারি নথি। পার্টি অফিস খোলার পরই স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। তা ধস্তাধস্তিতে পৌঁছয়। তার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকালে গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের আসুদখোলা এলাকার ঘটনা। বিজেপির দাবি, এদিন ওই পার্টি অফিস থেকে তিনটে সাদা থান, সিঁদুর কৌটা, ডিজিটাল রেশন কার্ড সহ নানা নথি উদ্ধার হয়েছে। পুজোর চাঁদার বইও পাওয়া গিয়েছে। তৃণমূলের ওই পার্টি অফিস থেকে বিগত দিনে নানা আসামাজিক কার্যকলাপ চালানো হতো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ