Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা চা বাগানগুলির সমস্যা মেটাতে উদ্যোগী বিজেপি সাংসদ

কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ চা বাগানগুলিতে দীর্ঘদিন ধরেই মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। জমা পড়ছে না পিএফের টাকাও। ফলে ওইসব চা বাগানে শ্রমিক অসন্তোষ বাড়ছে

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা চা বাগানগুলির সমস্যা মেটাতে উদ্যোগী বিজেপি সাংসদ
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ চা বাগানগুলিতে দীর্ঘদিন ধরেই মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। জমা পড়ছে না পিএফের টাকাও। ফলে ওইসব চা বাগানে শ্রমিক অসন্তোষ বাড়ছে। যা আগামী বছরের বিধানসভা ভোটের আগে বিপাকে ফেলতে পারে বিজেপিকে। ফলে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বাগানগুলিতে সমস্যা মেটাতে এবার উদ্যোগী জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সংশ্লিষ্ট সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর দাবি জানান তিনি।

Advertisement

এদিকে, গত ২৯ মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করে গেলেও চা বাগান নিয়ে একটি কথাও বলেননি। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন চা শ্রমিকরা। এই পরিস্থিতিতে টি বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করে চা বাগানের সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। যা নিয়ে তোপ দাগতে ছাড়েননি তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী মোদি চা বাগান নিয়ে আলিপুরদুয়ারের সভা থেকে কিছু না বলায় মুখ পুড়েছে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বের। তাছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার দ্বারা পরিচালিত চা বাগানগুলিতে যেভাবে শ্রমিক অসন্তোষ বাড়ছে, তাতে ভয় পেয়েছেন বিজেপি সাংসদ। তাই টি বোর্ড ও কেন্দ্রের অধীনস্থ সংশ্লিষ্ট কোম্পানির দ্বারস্থ হচ্ছেন তিনি। কিন্তু এসবে কোনও লাভ হবে না। চা বাগানের শ্রমিকরা বিজেপির ভাঁওতাবাজি ধরে ফেলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ