Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য, বিতর্ক চরমে

গরবা নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মার মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। তাঁর কুরুচিকর মন্তব্যের কঠোর সমালোচনায় সরব বিরোধী দলগুলি।

মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য, বিতর্ক চরমে
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: গরবা নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মার মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। তাঁর কুরুচিকর মন্তব্যের কঠোর সমালোচনায় সরব বিরোধী দলগুলি। ​সোমবার ভোপালের হুজুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বলেন, ‘মুসলিম যুবকদের গরবায় একা আসা উচিত নয়। সঙ্গে বোন এবং মেয়েদেরও আনা উচিত।’এরসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ছেলেরাও তৈরি রয়েছে।’ ​এখানেই না থেমে রামেশ্বর আরও বলেন, ‘মুসলিমরা যদি চিরতরে আমাদের সঙ্গে যোগ দিতে চান, তবে আমরা তারজন্য প্রস্তুত। আসুন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিন এবং কপালে তিলক পরুন। আমাদের কোনো আপত্তি নেই।’ একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, গরবাকে কোনো ‘লাভ জিহাদ’-এর জায়গা বানানোর চেষ্টা করা হলে হিন্দু যুবকরা তার উপযুক্ত জবাব দেবে।

Advertisement

​বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন ভোপাল সেন্ট্রাল কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ বলেন, ‘রামেশ্বর শর্মার বক্তব্য অত্যন্ত নোংরা এবং নিম্নরুচির। আমি শুধু এটুকুই বলব, নিজের আচরণ শুধরে নিন। এই ধরনের অশালীন ভাষা ব্যবহার বন্ধ করুন।’ রাজ্যের মিম সভাপতি মহসিন আলি বলেন, রামেশ্বরের উচিত সংবিধান পড়া। তাঁর এধরনের মন্তব্যে দেশকে বিভক্ত করার উসকানি ছাড়া আর কিছুই নয়। তিনি বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি এবং শাহনওয়াজ হুসেনের উদাহরণ টেনে বলেন, বিজেপির মুসলিম নেতারাও কি তাঁদের বোন ও মেয়েদের গরবায় নিয়ে যাবেন? 

Advertisement
সম্পর্কিত সংবাদ