Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বছরের খতিয়ান পেশ বিধায়ক অশোকের, বালুরঘাটে টিকিটের পাওয়ার জন্য ‘আত্মপ্রচার’, কটাক্ষ তৃণমূলের

বিধানসভা ভোটের এক বছর আগেই কাজের হিসেব নিয়ে জনতার দরবারে হাজির বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। চার বছরে নিজের বিধায়ক তহবিলে করা উন্নয়নের তথ্য নিয়ে বই ও ভিডিও প্রকাশ করলেন তিনি।

চার বছরের খতিয়ান পেশ বিধায়ক অশোকের, বালুরঘাটে টিকিটের পাওয়ার জন্য ‘আত্মপ্রচার’, কটাক্ষ তৃণমূলের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বিধানসভা ভোটের এক বছর আগেই কাজের হিসেব নিয়ে জনতার দরবারে হাজির বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। চার বছরে নিজের বিধায়ক তহবিলে করা উন্নয়নের তথ্য নিয়ে বই ও ভিডিও প্রকাশ করলেন তিনি। উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু ও গঙ্গারামপুরের সত্যেন রায়, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ পদাধিকারীরা। এক বছর আগেই কেন কাজের খতিয়ান পেশ? বিরোধী তৃণমূলের কটাক্ষ, টিকিট পাওয়ার জন্য ‘আত্মপ্রচার’ শুরু করলেন অশোক। পরের বিধানসভায় টিকিট পাওয়ার ক্ষেত্রে দলে কি প্রবল লড়াই আছে?   অশোক বলেন, বেশিরভাগ জায়গায় চাকরি পেয়েছি আবেদন না করেই। আমার বয়স হয়েছে। মন্ত্রী হতে চাইলে হতে পারতাম। টাকা পয়সা বানাতে চাইলে সেটাও পারতাম। সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য কাজ করতে এসেছি।

Advertisement

অশোকের এদিনের কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। 
তাঁর মন্তব্য, বিধায়ক তো বালুরঘাটে আসেন না। এখানকার মানুষ তাঁকে জিতিয়ে বড় ভুল করেছেন। বিধায়ক পুস্তক প্রকাশ করে প্রচারে থেকে টিকিট পাওয়ার চেষ্টা করছেন। যদিও অশোকের কথায়, অনেকে ভাবতে পারেন এটা নির্বাচনী প্রচার। কিন্তু সেটা একটুও সত্যি নয়। বরং ভোটের আগে এসব করলে সবাই ভাবত টিকিটের জন্য করছি। চার বছরে প্রায় তিন কোটি ৩৬ লক্ষ টাকার কাজ হয়েছে।
অশোকের প্রকাশিত বইয়ে বালুরঘাট শহর, বালুরঘাট ব্লকের তিনটি এবং হিলির পাঁচটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে রাস্তা, পানীয় জল, আলো, শৌচাগার, সৌরবিদ্যুত্ সহ নানা কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ