নিজস্ব প্রতিনিধি, বরানগর: মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রমজান আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর দাবি, সমস্যা সমাধানের জন্য খড়দহের ওই বিজেপি নেতার কাছে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। শুক্রবার অভিযোগ পেয়ে রহড়া থানার পুলিশ রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি তথা খড়দহের বিজেপি নেতা শেখ রমজান আলিকে গ্রেপ্তার করেছে। যদিও এদিনই বারাকপুর মহকুমা আদালত থেকে তিনি জামিন পেয়ে গিয়েছেন। রমজানের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সম্প্রতি এক মহিলা রহড়া থানায় রমজান আলির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, পারিবারিক সমস্যা সমাধানের জন্য আমি বিজেপি নেতা শেখ রমজান আলির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর উনি আমাকে ফোনে নানারকম খারাপ কথা বলেন। তাঁর সঙ্গে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। বিষয়টি আমি এক বিজেপি নেতাকে পাঠায়।



