সংবাদদাতা, কাটোয়া: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি সুজিত হালদারের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সংবাদদাতা, কাটোয়া: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি সুজিত হালদারের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ির সামনে সুজিত হালদারকে একটি ট্রাক্টর ধাক্কা মারে বলে অভিযোগ। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। এরপর প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেইখানে চিকিৎসা চলার পর তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন এই মণ্ডল সভাপতি। আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।