Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশের ভোটার লিস্টে থাকা বিজেপি নেতা ‘চূড়ান্ত’ তালিকায়, স্ত্রী বিচারাধীন, কমিশনের স্বচ্ছতা ঘিরে প্রশ্ন তৃণমূলের

তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। অথচ তাঁর নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায়! শুধু তাঁর একার নয়, পরিবারের অনান্য সদ্যস্যের নামও রয়েছে একইভাবে

বাংলাদেশের ভোটার লিস্টে থাকা বিজেপি নেতা ‘চূড়ান্ত’ তালিকায়, স্ত্রী বিচারাধীন, কমিশনের স্বচ্ছতা ঘিরে প্রশ্ন তৃণমূলের
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। অথচ তাঁর নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায়! শুধু তাঁর একার নয়, পরিবারের অনান্য সদ্যস্যের নামও রয়েছে একইভাবে। এসআইআর প্রক্রিয়া শুরুর পর যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেই আবহে এই ঘটনা সামনে আসে। ‘বাংলাদেশি’ চিহ্নিত করার ডাক দিয়েছিল যে বিজেপি, তাদেরই এক পঞ্চায়েত সদস্য পদ্মাপারের ভোটার হওয়ায় স্বাভাবিক কারণে শুরু হয় তীব্র বিতর্ক। ওই বিজেপি নেতা সহ পরিবারের সাত সদস্যকে শুনানিতে ডাকা হয়। আর প্রথম পর্বের চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই দেখা গেল, পরিবারের সাতজনেরই নাম উঠেছে তালিকায়। তবে ওই বিজেপি নেতার স্ত্রী ও দুই বউদির নাম রয়েছে বিচারাধীন তালিকায়। তাঁর দুই ভাইয়ের নাম বাদ পড়েছে। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Advertisement

ঘটনাটি স্বরূপনগরের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের। জানা গিয়েছে, দীর্ঘদিনের বিজেপি কর্মী সুভাষচন্দ্র মণ্ডল স্থানীয় পঞ্চায়েতের সদস্য। তাঁর নাম ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকায়ও রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। সূত্রের খবর, নথি অনুযায়ী বাংলাদেশে তাঁর নাম সুভাষ মণ্ডল। বাবা রাধাকান্ত মণ্ডল। বাড়ি সাতক্ষীরার রুদ্রপুরে। ভারতে এসে তিনি হয়েছেন সুভাষচন্দ্র মণ্ডল। বাবার নাম হয়েছে রাধাপদ মণ্ডল। এনিয়েই জলঘোলা হতে শুরু করে। ‘সন্দেহজনক’ হওয়ায় শুনানির ডাক পান সুভাষচন্দ্র মণ্ডল সহ তাঁর পরিবারের সাত সদস্য। স্বরূপনগর বিডিও অফিসে ৩০ ডিসেম্বর হিয়ারিং হয়। তার আগে তিনি জেলাশাসকের দপ্তরে হাজির হন এই ইস্যুতে। সিএএর মাধ্যমে তিনি ভারতীয় হওয়ার চেষ্টা করেন বলেও সূত্রের খবর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে জানা যায়, সুভাষবাবুর দুই দাদা বিকাশ ও দিবস মণ্ডলের নাম বাদ গিয়েছে। পরিবারের তিন মহিলা সদস্য রিঙ্কু, শম্পা ও করুণা মণ্ডলের নাম বিচারাধীন। তবে উল্লেখযোগ্যভাবে বিকাশবাবুর ছেলে অমিত মণ্ডলের বাবার নাম বদলে গিয়েছে! সদ্য প্রকাশিত তালিকায় অমিত মণ্ডলের বাবা হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষবাবু! বিষয়টি সামনে আসতেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। স্বরূপনগরের তৃণমূল যুব সভাপতি ইমরান গাজী বলেন, ‘আসলে নির্বাচন কমিশন হল বিজেপির একটি শাখা। তা না হলে বিজেপির পঞ্চায়েত সদস্য বাংলাদেশের ভোটার হলেও এখানে ভোটার হন কীভাবে? যে কারণে পরিবারের সদস্যদের ডাকা হল, তাঁদের অবস্থা কী, আর সুভাষবাবুর অবস্থা কী?’ সংশ্লিষ্ট বুথের বিএলও সুমন মণ্ডল বলেন, ‘পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ও তাঁর ভাইপো অমিত মণ্ডলের নাম উঠেছে। ওই পরিবারের বাকি তিন মহিলা বিচারাধীন ও ২ ভাইয়ের নাম বাদ গিয়েছে। সবটাই নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে হয়েছে। এর বেশি আমার বলার ক্ষমতা নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ