Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পোস্টার কাণ্ডে থানায় অভিযোগ বিজেপি নেত্রীর

কয়েকদিন আগে বারাসত শহরের এক বিজেপি নেতা ও নেত্রীর নামে বিতর্কিত একাধিক পোস্টার সাঁটা হয়। বিজেপির এক নেত্রীরও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সাঁটানো হয়েছিল বিভিন্ন এলাকায়।

পোস্টার কাণ্ডে থানায় অভিযোগ বিজেপি নেত্রীর
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েকদিন আগে বারাসত শহরের এক বিজেপি নেতা ও নেত্রীর নামে বিতর্কিত একাধিক পোস্টার সাঁটা হয়। বিজেপির এক নেত্রীরও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সাঁটানো হয়েছিল বিভিন্ন এলাকায়। পাশাপাশি বিভাগীয় ইনচার্জ কৃষেন্দু মুখোপাধ্যায়ের নামেও পোস্টার পড়ে। ঘটনার জেরে নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। তবে, বিজেপি নেত্রীর সঙ্গে যে পুরুষের ছবি সাঁটানো হয়েছিল তা কৃষ্ণেন্দুবাবুর নয়। এই ছবি নিয়ে কোনও কোনও মহল গুজব রটায় বলেই খবর। মূলত, কৃষ্ণেন্দুর নামে বিতর্কিত একাধিক মন্তব্য লিখে পোস্টারিং করা হয়েছিল। তবে, ভুলবশত সেই ছবি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বলে প্রকাশিত হয়েছিল ‘বর্তমান’-এ। দলীয় সূত্রে খবর, বিতর্কিত মহিলা বিজেপির ওই নেত্রী বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি কৃষেন্দুও থানায় অভিযোগ করবেন বলেই জানা গিয়েছে। এ বিষয়ে কৃষ্ণেন্দু বলেন, আমার ছবি বলে যেটি বলা হচ্ছে সেটি আমার নয়। আমাকে কালিমালিপ্ত করতে ও দলের ভাবমূর্তি নষ্ট করতে এসব করা হচ্ছে। আমার নামে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করব। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলীয়স্তরে তদন্ত শুরু হয়েছে। দলের কেউ যদি এর মধ্যে জড়িত থাকে তাঁকে বহিষ্কার করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ