Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে কোর্টে হাজিরা বিজেপি নেতা চিনু হাজরার

সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন অভিযুক্ত বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু। কলকাতার বিচার ভবনের সিবিআইয়ের বিশেষ আদালত তিনি হাজিরা দিলে তাঁর জামিনের আর্জি মঞ্জুর হয়।

অবশেষে কোর্টে হাজিরা বিজেপি নেতা চিনু হাজরার
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন অভিযুক্ত বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু।  কলকাতার বিচার ভবনের সিবিআইয়ের বিশেষ আদালত তিনি হাজিরা দিলে তাঁর জামিনের আর্জি মঞ্জুর হয়। সিবিআইয়ের অভিযোগ, তিনি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সহযোগী। চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ ছিল, অভিযুক্ত অরুণ হাজরা বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৭৮ কোটি টাকা তুলেছিলেন। তার মধ্যে কয়েক কোটি টাকা সুজয়কৃষ্ণকে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য। সম্প্রতি তাঁকে সিবিআই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু তিনি গরহাজির ছিলেন। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল অসুস্থ বলে আদালতে হাজির হতে পারেননি। এরপরই বিচারক পরবর্তী শুনানিতে অভিযুক্তকে হাজির হতে নির্দেশ দেন। ওই নির্দেশ মেনে এদিন অভিযুক্ত বিজেপি নেতা আদালতে হাজিরা দেন।

Advertisement

এদিকে, এই মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি 
আছেন। তাই তাঁকে এদিন ভার্চুয়াল শুনানিতেও হাজির করানো যায়নি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ মে।

Advertisement
সম্পর্কিত সংবাদ