Bartaman Logo
১০ জুন, ২০২৬

মহিলাকে মার বিজেপি নেতার, মধ্যপ্রদেশের ঘটনায় সরব তৃণমূল

মধ্যপ্রদেশে বিজেপি নেতার দাদাগিরি! প্রকাশ্যেই মহিলাকে বেদম মারধরের অভিযোগ। সিধি জেলার এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে।

মহিলাকে মার বিজেপি নেতার, মধ্যপ্রদেশের ঘটনায় সরব তৃণমূল
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মধ্যপ্রদেশে বিজেপি নেতার দাদাগিরি! প্রকাশ্যেই মহিলাকে বেদম মারধরের অভিযোগ। সিধি জেলার এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। এর জেরে শুরু হয়েছে প্রবল সমালোচনা। জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম সন্তোষ পাঠক।  তিনি সিহাওয়াল বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি এক মহিলাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। কেন তিনি ওই মহিলার উপর চড়াও হলেন, তার কারণ জানা যায়নি। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি। সরব তৃণমূল কংগ্রেসও। ‘বেটি বাঁচাও’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে জোড়াফুল শিবির। 

Advertisement

তৃণমূল বলেছে, বিজেপি শাসিত রাজ্যে ‘লাডলি বেহনা’ ও ‘বেটি বাঁচাও’ স্লোগানের আড়ালে এমন এক রাজনৈতিক সংস্কৃতি লুকিয়ে রয়েছে, যেখানে মহিলাদের উপর হিংসার ঘটনা ধামাচাপা দেওয়া হয়। অভিযুক্তদের আড়াল করা হয়। ওইসব স্লোগান আসলে ভোটের ফাঁপা বুলি ছাড়া আর কিছু নয়। 
কংগ্রেসের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী বলছেন, ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’। কিন্তু তিনি বলতে ভুলে গিয়েছেন, বিজেপি নেতাদের থেকে  ‘বেটি’দের বাঁচাও। ক্ষমতার অহংকারে বিজেপির গুণ্ডারা এখন মহিলাদের উপর  অত্যাচার চালাতে শুরু করেছে। এবার এই মহিলারাই বিজেপিকে ক্ষমতাচ্যুত করে এর জবাব দেবেন।’ 
ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতা ওই মহিলাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। চুলির মুঠি ধরে ফেলে দিচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছিলেন নীরব দর্শক।

Advertisement
সম্পর্কিত সংবাদ