Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালককে মারধর কাণ্ডে বিজেপির শ্রমিক নেতা ধৃত

নকশালবাড়িতে নাবালককে মারধরে অভিযুক্ত পলাতক পদ্ম শিবিরের নেতাকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার নকশালবাড়ি থেকে ওই বিজেপি নেতা নন্দলাল রাউতিয়াকে ধরা হয়।

নাবালককে মারধর কাণ্ডে বিজেপির শ্রমিক নেতা ধৃত
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়িতে নাবালককে মারধরে অভিযুক্ত পলাতক পদ্ম শিবিরের নেতাকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার নকশালবাড়ি থেকে ওই বিজেপি নেতা নন্দলাল রাউতিয়াকে ধরা হয়। এতে ক্ষোভ কমেছে রায়পাড়ায়। এদিকে ধৃত নেতার উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামতে চায় তৃণমূল কংগ্রেস। 

Advertisement

বুধবার নকশালবাড়ির রায়পাড়া এলাকার ন’জন কিশোর অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে ঘুরতে গিয়ে জাম গাছে বসা একটি টিয়াপাখিকে ঢিল ছুঁড়ে মেরে ফেলে। এরপর ওই টিয়াপাখির মালিকানা দাবি করে বিজেপির চা সংগঠনের শ্রমিক নেতা নন্দলাল রাউতিয়া তাদের আটকে রেখে মারধর করে। এতে গুরুতর জখম হয় ন’বছরের এক নাবালক। বর্তমানে সে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই নাবালকের পরিবার এনিয়ে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার পাল্টা নাবালকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বনবিভাগ ও পুলিসের দ্বারস্থ হয় বিজেপি নেতার পরিবার। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল শ্রমিক নেতা। তবে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার পুলিস তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। নকশালবাড়ি থানার ওসি ওয়াসিম বারি বলেন, নাবালককে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। 
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। নেতৃত্বের দাবি, সোমবার এই ঘটনার প্রতিবাদ ও বিজেপির শ্রমিক নেতার উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল করা হবে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার আমরা পথে নামব।

Advertisement
সম্পর্কিত সংবাদ