Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

‘সিদ্ধারামাইয়ার মেজাজ হারানোর জন্য দায়ী বিজেপি’

মঞ্চে পুলিস কর্তা। আচমকা হাত তুলে তাঁর দিকে চড় মারার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সোমবারের এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে।

‘সিদ্ধারামাইয়ার মেজাজ হারানোর জন্য দায়ী বিজেপি’
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: মঞ্চে পুলিস কর্তা। আচমকা হাত তুলে তাঁর দিকে চড় মারার ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সোমবারের এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে। এবার মুখ্যমন্ত্রীর মেজাজ হারানো নিয়ে বিজেপিকেই দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। মঙ্গলবার তিনি দাবি করেন, বিজেপির কর্মী-সমর্থকদের কারণেই এমনটা ঘটেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কংগ্রেসের উত্তরীয় পরে জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার বেশ কয়েকজন কর্মী। মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাতেই মেজাজ হারিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ