Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘খরচ করে দিতে ২ মিনিটও সময় লাগবে না’, শাসনে তৃণমূল নেতাকে হুমকি বিজেপি জেলা সভাপতির

প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল নেতাকে ‘খরচ’ করার হুঁশিয়ারি দিলেন বিজেপির সভাপতি।

‘খরচ করে দিতে ২ মিনিটও সময় লাগবে না’, শাসনে তৃণমূল নেতাকে হুমকি বিজেপি জেলা সভাপতির
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল নেতাকে ‘খরচ’ করার হুঁশিয়ারি দিলেন বিজেপির সভাপতি। একই সঙ্গে সেই নেতাকে ‘প্রশ্রয়’ দেওয়া পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, মঙ্গলবার শাসনের ঘড়িবাড়িতে বিজেপির ‘সেবা সংকল্প’ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য, সাধারণ সম্পাদক তুলসী দাস এবং বিশ্বজিৎ দাস, হাড়োয়া ৩ মণ্ডল কনভেনর বিনয় ঘোষ, রাজেন্দ্র সাহা প্রমুখ। এই মঞ্চে বারাসত ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা মেহেদি হোসেনকে হুঁশিয়ারি দেন বিজেপি জেলা সভাপতি সুকল্যাণ। তিনি বলেন, ‘কোনো গুন্ডামি-মস্তানি আর চলবে না। এখানে মস্তান মেহেদি খুব লাফালাফি করছে। আগে আমাদের কর্মীদের মারধর করেছে, সন্ত্রাস করেছে। খরচ করে দিতে দু’মিনিটও সময় লাগবে না।’ এরপরেই পুলিশের উদ্দেশে তাঁর বার্তা, ‘যাঁরা ওঁকে প্রশ্রয় দিচ্ছেন, তাঁদেরও হিসাব রাখা হচ্ছে। আপনাদেরও ব্যবস্থা হয়ে যাবে।’ বিজেপির অভিযোগ, সরকারি জমি দখল, মাটি কাটা এবং ভেড়ি সংক্রান্ত কারবারে অনিয়মের সঙ্গে মেহেদির নাম জড়িয়েছে। সাধারণ মানুষের প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগও রয়েছে। এত অভিযোগ থাকলেও মেহেদির বিরুদ্ধে প্রশাসনিকস্তরে তেমন কোনো ব্যবস্থা হয়নি। বরং পুলিশ-প্রশাসনের একাংশের প্রশ্রয়েই এলাকায় তাঁর প্রভাব আগের মতোই রয়েছে বলেই দাবি বিজেপির। দলের কর্মীদের ক্ষোভ, মেহেদি জমি ও মাটি মাফিয়া। কিন্তু পালাবদলের পরেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেই। একাংশের বক্তব্য, দলের নেতারাই মেহেদিকে ‘আশ্রয়’ দেওয়ায় কোনো ব্যবস্থা হচ্ছে না। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ মেহেদি। সুকল্যাণের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিজেপির তো এটাই সংস্কৃতি। আমাদের ধমকে-চমকে কিছু লাভ নেই। কারণ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ