Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে ছেলে-মেয়েদের যুবসাথীর আবেদনে সমর্থন বিজেপি-সিপিএমের

এবার যুবসাথীর ক্যাম্পে খোদ বিজেপি প্রধান। সাম্প্রতিক এক ভিডিওতে এমনই চিত্র ধরা পড়েছে  জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের বটতলায় যুবসাথীর ক্যাম্পে।

জলপাইগুড়িতে ছেলে-মেয়েদের যুবসাথীর আবেদনে সমর্থন বিজেপি-সিপিএমের
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: এবার যুবসাথীর ক্যাম্পে খোদ বিজেপি প্রধান। সাম্প্রতিক এক ভিডিওতে এমনই চিত্র ধরা পড়েছে  জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের বটতলায় যুবসাথীর ক্যাম্পে। ওই ক্যাম্পে দাঁড়িয়ে বাহাদুর পঞ্চায়েতের বিজেপি প্রধান অমিত দাস। তাঁকে সেই ভিডিওতে বলতে শোনা যায়, ' আমরা এলাকার বেকার ছেলে-মেয়েদের বলছি, তোমাদের টাকাই তোমাদের দিচ্ছে রাজ্য সরকার। কেন তোমরা ওই টাকা নেবে না? তোমরা যুবসাথীর ভাতা নিলে আমাদের কোনও অসুবিধা নেই। সেকারণেই আমি ক্যাম্পে এসে ফর্ম ফিলআপে প্রয়োজনীয় সহযোগিতা করছি'। 

Advertisement

অন্যদিকে সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, 'সরকার আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে যুবসাথীর মাধ্যমে। আমরা শিক্ষিত বেকার ছেলেমেয়েদের বলছি, এই ভাতা নিয়ে তোমরা পড়াশোনার কাজে লাগাও'। 

আবার একটি ভিডিওতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন মেখলিগঞ্জের একটি বৈঠকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়কে বলতে শোনা যায়, ' এ রাজ্যে তাঁরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার টাকা করে মিলবে। বাংলার বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে। রাজ্যে বিজেপির সরকার হলে বাড়ি তৈরির জন্য সাড়ে তিন লক্ষ টাকা করে মিলবে'।

Advertisement
সম্পর্কিত সংবাদ