Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

চার রাজ্যে সভাপতি বদল বিজেপির

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত জল্পনা চলছেই। আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন বলেও শোনা যাচ্ছে।

চার রাজ্যে সভাপতি বদল বিজেপির
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত জল্পনা চলছেই। আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন বলেও শোনা যাচ্ছে। নয়া মন্ত্রিসভায় বাংলা থেকে দু’জন পূর্ণ মন্ত্রী পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত এমন জল্পনার মধ্যেই চার রাজ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন করল বিজেপি। বৃহস্পতিবার হরিয়ানা, ত্রিপুরা, পাঞ্জাব এবং দিল্লিতে দলের রাজ্য সভাপতি পরিবর্তন করেছে গেরুয়া শিবির। এদিন এসংক্রান্ত বিবৃতি জারি করে ঘোষণা করেছে দল। 

Advertisement

উল্লেখ্য, দিল্লিতে বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবার নেতৃত্বে বিধানসভা নির্বাচনে লড়েই ক্ষমতায় এসেছিল দল। এদিন সচদেবাকে সরিয়ে দিল্লি বিজেপির নতুন সভাপতি করা হয়েছে হর্ষ মলহোত্রাকে। স্বাভাবিকভাবেই এনিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। দিল্লি জয়ের পুরস্কার হিসাবে বীরেন্দ্র সচদেবাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। আগামী ১৮ জুন বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার নির্বাচন রয়েছে। তার কোনো একটি আসন থেকে দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতিকে জিতিয়ে আনা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী বছর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে পাঞ্জাবে। তার বছরখানেক আগে বৃহস্পতিবার পাঞ্জাবের দলীয় সভাপতিকে পরিবর্তন করেছে বিজেপি। সর্দার কেবল সিং দিল্লোকে পাঞ্জাব বিজেপির সভাপতি করা হয়েছে। ত্রিপুরা এবং হরিয়ানায় বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হয়েছে যথাক্রমে অভিষেক দেবরায় এবং অর্চনা গুপ্তাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ