Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দলের কর্মীকেই গালি বীজপুরের বিজেপি প্রার্থীর

দলীয় কর্মী সেভাবে কাজ করছিলেন না বলে অভিযোগ। এনিয়ে তাঁকে টেলিফোন করে ছাপার অযোগ্য অশ্লীল ভাষায় গালাগাল করলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস

দলের কর্মীকেই গালি বীজপুরের বিজেপি প্রার্থীর
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দলীয় কর্মী সেভাবে কাজ করছিলেন না  বলে অভিযোগ। এনিয়ে তাঁকে টেলিফোন করে ছাপার অযোগ্য অশ্লীল ভাষায় গালাগাল করলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। শুধু গালাগাল নয়, বিজেপি’র ওই কর্মীকে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দেন তিনি। টেলিফোনে সেই হুমকি ও গালাগাল শুক্রবার রাতেই ভাইরাল হয়। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী শনিবার এক সাংবাদিক বৈঠক করে বলেন, এ থেকেই বোঝা যায়, বিজেপি প্রার্থীর রুচি কেমন। নিজের দলের কর্মীকে নোংরা ভাষায় গালিগালাজ দিচ্ছেন। মানুষ এমন প্রার্থীকে ভোট দেবেন? সুদীপ্ত দাস অবশ্য বলেছেন, এআই প্রযুক্তির মাধ্যমে এটা করা হয়েছে। তিনি হালিশহর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ