Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কনটেন্টের নামে ‘প্রচার’, অভিযোগ সায়ক-ননসেনকে লাখ লাখ টাকা বিজেপির

২০২৬ -এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কনটেন্ট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবারেই নির্বাচন কমিশন একটি রিপোর্ট দিয়েছে, যেখানে একাধিক কনটেন্ট ক্রিয়েটারের নাম রয়েছে সেই তালিকায়

কনটেন্টের নামে ‘প্রচার’, অভিযোগ সায়ক-ননসেনকে লাখ লাখ টাকা বিজেপির
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ -এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কনটেন্ট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবারেই নির্বাচন কমিশন একটি রিপোর্ট দিয়েছে, যেখানে একাধিক কনটেন্ট ক্রিয়েটারের নাম রয়েছে সেই তালিকায়। যাঁরা মূলত নির্বাচনের সময় বিজেপির হয়ে কনটেন্ট বানিয়েছিলেন এবং তাঁর মধ্যেই জ্বলজ্বল করছে অতি জনপ্রিয় ক্রিয়েটার সায়ক চক্রবর্তী ও ‘ননসেন’-এর নাম। যাঁরা বাংলায় নির্বাচনী আবহে খুব ভাইরাল হয়েছিলেন। শমীক অধিকারী বা ‘ননসেন’-এর ‘বাটন’ কনটেন্ট চর্চায় তো আসেই সঙ্গে সায়ক জড়িয়ে পড়েছিলেন পার্ক স্ট্রিটে অলি পাবকাণ্ডে। কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে, বিজেপির তরফে শমীককে দেওয়া হয়েছিল ১৩ লাখ এবং অন্যদিকে সায়ক পেয়েছিলেন আড়াই লক্ষ টাকা।

Advertisement

গতকাল, বৃহস্পতিবার কমিশনের তরফে আরও একটি খবর নিয়ে বিরোধীরা শোরগোল তোলে। চলতি বছরের মে মাসে যে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। এই ৫ রাজ্যের নির্বাচনে বিজেপি খরচ করেছে মোট ৫২৯ কোটি টাকা। তবে যে খবর সবচেয়ে বেশি চর্চায় আসে তা হল, এই ৫২৯ কোটির মধ্যে বাংলার জন্যই ২৮৬ কোটি খরচ হয়েছে বিজেপির। প্রায় ৫৪ শতাংশ। বাংলার জন্য এত বেশি খরচের অঙ্কে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে থাকে। এরপর সামনে আসে কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বিজেপির এই খরচের অঙ্কটা। যার পরে থেকে সমাজমাধ্যমে ট্রোল করা হচ্ছে এই দুই ইনফ্লুয়েন্সারকে। আসরে নেমেছে বিরোধীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ