Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলারদের দুর্নীতি, সরব বিজেপি

বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলারদের বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগের পাল্টা জবাব দিল বারুইপুর পশ্চিমের বিজেপির নেতৃত্ব

কাউন্সিলারদের দুর্নীতি, সরব বিজেপি
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলারদের বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগের পাল্টা জবাব দিল বারুইপুর পশ্চিমের বিজেপির নেতৃত্ব। কাউন্সিলারদের দুর্নীতির অভিযোগের প্রমাণ দ্রুত প্রশাসনের কাছে দেওয়া হবে, মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে এমনই হুঁশিয়ারি দিলেন বারুইপুর পশ্চিমের ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আইনজীবী গৌতম চক্রবর্তী। সোমবার বারুইপুর পুরসভায় তৃণমূলের ১৭ জন কাউন্সিলার সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছিলেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অভিযোগে বিজেপির মণ্ডল সভাপতি বলেন, ১৫-২০ দিন ধরে কাউন্সিলাররা পরিষেবা না দিয়ে পালিয়ে ছিলেন কেন? কাউন্সিলারদের হেনস্তা করা বা পুর কর্মচারীদের কাজে বাধা দেওয়া হচ্ছে এমন কোনো প্রমাণ কেউ কী দেখাতে পারবে? মানুষকে এই সব বলে বিভ্রান্ত করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ