Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে সিপিএম পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সোনারপুর থানার কোদালিয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

সোনারপুরে সিপিএম পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর থানার কোদালিয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সিপিএম কর্মীদের অভিযোগ, এক দল বিজেপি কর্মী বাইকে এসে তাণ্ডব চালায় এই পার্টি অফিসে। চেয়ার, টেবিল সহ যাবতীয় আসবাব ভাঙচুর করা হয়েছে। জানা গিয়েছে, ওই চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার কেউ বা কারা ছিঁড়ে দিয়েছিলেন। সেই নিয়েই উত্তেজনা তৈরি হয়। এই নিয়ে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে এলাকার কিছু মানুষ এবং সিপিএম নেতৃত্বের সঙ্গে বচসায় জড়ান। তখনকার মতো তাঁরা চলে গেলেও পরে আবার নেতা কর্মীরা ফিরে আসেন। এরপরই শুরু হয় ভাঙচুর। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন যোদ্দার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে সবটা না জেনে কিছু বলা যাবে না।’ এদিকে ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  আসে সোনারপুর থানার পুলিশ। বামেদের দাবি, তারা থানায় অভিযোগ দায়ের করেছে।- নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ