Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজকুলে হোটেল থেকে সন্তান সহ গৃহবধূ উদ্ধার

বাজকুলে হোটেল থেকে সন্তান সহ গৃহবধূ উদ্ধার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: স্বামীর সঙ্গে অশান্তি। তাই শিশুসন্তানকে নিয়ে বাড়ি থেকে  পালিয়ে হোটেলে উঠেছিলেন ভগবানপুর থানার কাজলাগড় এলাকার এক গৃহবধূ। স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিস ওই গৃহবধূ ও তাঁর সন্তানকে উদ্ধার করল। জানা গিয়েছে, কাজলাগড় এলাকার বাসিন্দা ওই দম্পতির মধ্যে অশান্তি হয়েছিল। অশান্তির জেরে রাগ করে বাড়ি ছাড়েন ওই গৃহবধূ। বাজকুল এলাকায় একটি হাটেলে থাকতে শুরু করেন। স্ত্রীর খোঁজ না পেয়ে পুলিসের দ্বারস্থ হন স্বামী। পুলিস তদন্তে নেমে সোমবার গৃহবধূকে সন্তান সহ উদ্ধার করে। মঙ্গলবার মা ও সন্তানকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক গোপন জবানবন্দি রেকর্ড করেন। গৃহবধূ বাড়িতে ফিরতে চান বলে জানান। শেষমেশ সন্তানকে নিয়ে স্বামী সঙ্গে বাড়ি ফিরে যান তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ