নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার সকালে বড়জোড়ায় বেসরকারি বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিন বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌমাথার কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাধন কর্মকার(৬৬)। তাঁর বাড়ি বড়জোড়ার সারদাপল্লি এলাকায়। এদিন রাস্তা পার হওয়ার সময় দুর্গাপুর-বিষ্ণুপুর রুটের ওই বাসটি সাধনবাবুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস ঘাতক বাসটি আটক করছে। চালক পলাতক।
Advertisement
বাঁকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বাঁকুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেল পুলিস অবশ্য মৃতের পরিচয় জানাতে পারেনি। বাঁকুড়া জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক অজয় মুখোপাধ্যায় বলেন, এদিন দুপুর ১২টা নাগাদ আমরা খবর পাই বাঁকুড়া ও ওন্দা স্টেশনের মাঝে লাইন পারাপার করতে গিয়ে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। আপ লাইনে দেহটি পড়েছিল।



