Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যোগদিবসে বৃষ্টি হলে মোদির জন্য বিকল্প বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ

রাজ্যে বর্ষা চলে এসেছে। তারই মধ্যে ২১ তারিখ ভোরে যোগদিবসের মূল অনুষ্ঠানটি হওয়ার কথা রেড রোডে।

যোগদিবসে বৃষ্টি হলে মোদির জন্য বিকল্প বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বর্ষা চলে এসেছে। তারই মধ্যে ২১ তারিখ ভোরে যোগদিবসের মূল অনুষ্ঠানটি হওয়ার কথা রেড রোডে। সেখানে যোগাভ্যাস করার কথা প্রায় ৪০ হাজার মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মূল অনুষ্ঠানস্থল রেড রোডেই যোগ ব্যায়াম করবেন। কিন্তু, খামখেয়ালি প্রকৃতির ঠিকঠিকানা নেই। বৃষ্টি এলে তখন কী হবে? তাই প্রধানমন্ত্রীর জন্য রেড রোডের বিকল্প ব্যবস্থা হিসেবে ‘ভেন্যু ২’ হিসাবে রাখা হয়েছে সায়েন্স সিটির বিপরীতে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ (পূর্বতন মিলন মেলা গ্রাউন্ড)। বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে এখানকার একটি হলে প্রধানমন্ত্রীর যোগাভ্যাস করবার জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে মোটামুটি পাঁচ হাজার মানুষের যোগাভ্যাস করার বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, রেড রোডে কার্পেট বিছানোর পর, তার উপর যোগা ম্যাট পেতে যোগাভ্যাস করবেন অংশগ্রহণকারীরা। প্র঩ত্যেক অংশগ্রহণকারী বিনামূল্যে পাবেন একটি করে যোগা ম্যাট ও যোগদিবসের টি-শার্ট। রাজ্য সরকারের তরফে একটি করে টুপিও দেওয়া হবে তাঁদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ