Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর 

বাইকের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর 
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: মোটর বাইকের সঙ্গে সংঘর্ষে এক সাইকেল চালক প্রাণ হারালেন। গুরুতর জখম হয়েছেন বাইক চালক সহ বাইক থাকা এক আরোহী। রবিবার রাতে ঘটনাটি ঘটে হবিবপুর ব্লকের মালদহ নালাগোলা রাজ্য সড়কের মনসাতলায়। গৌড় শীল এবং নিপু রায় নামে দুই ব্যক্তি বুলবুলচণ্ডীর ঝিনঝিনি পুকুর থেকে হবিবপুরের দিকে যাচ্ছিলেন। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সংশিষ্ট এলাকায় উলেন বর্মন নামে এক সাইকেল আরোহীকে স্বজোরে ধাক্কা মারেন। ঘটনার জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। তড়িঘড়ি জখমদের স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গুরুতর জখম উলেন বর্মনকে (৫৪) মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ