সংবাদদাতা, ইটাহার: রাজ্যসড়ক পার হতে গিয়ে বাড়ির সামনে বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক শিশু। বাইক চালকও জখম হয়েছেন। শনিবার বিকেলে ইটাহারের চাকলা ডিস্কোমোড় এলাকার ঘটনা। আহত শিশুটির নাম মহম্মদ নাওয়াজ। বাড়ি ডিস্কোমোড়ে। জখম বাইক চালকের নাম ফারাজ হক। তাঁর বাড়ি মালদহ জেলার রতুয়া থানার পরাণপুর এলাকায়। গুরুতর জখম দুজনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।



