Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের শহরে ফের মৃত্যু হল হেলমেটহীন বাইকচালকের!

ফের রাতের শহরে বাইক দুর্ঘটনা! তাতে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সুমিত প্রসাদ (২৫)। বাড়ি নরেন্দ্রপুরে। শুক্রবার ভোর সোয়া ৩টে নাগাদ এই বাইক দুর্ঘটনাটি ঘটে আলিপুর থানার ডি এল খান রোডে ধনধান্য অডিটোরিয়ামের সামনে।

রাতের শহরে ফের মৃত্যু হল হেলমেটহীন বাইকচালকের!
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের শহরে বাইক দুর্ঘটনা! তাতে মৃত্যু হল বাইকচালকের। মৃতের নাম সুমিত প্রসাদ (২৫)। বাড়ি নরেন্দ্রপুরে। শুক্রবার ভোর সোয়া ৩টে নাগাদ এই বাইক দুর্ঘটনাটি ঘটে আলিপুর থানার ডি এল খান রোডে ধনধান্য অডিটোরিয়ামের সামনে। 

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বাইকচালক ও আরোহীরা সবাই বিনা হেলমেটে যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা দেয় বাইকটি। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় বাইকচালক ও দুই আরোহী সহ মোট তিনজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চালক সুমিত প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একজন বাইক আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে শৈলেশ গিরি নামে অপর আরোহী খবর লেখা পর্যন্ত চিকিৎসাধীন।      

Advertisement
সম্পর্কিত সংবাদ