Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পোস্তায় চার্টাড অ্যাকাউন্ট্যান্টের হাত কামড়ে দিলেন বাইকচালক, গ্রেপ্তার

চার্টাড অ্যাকাউন্ট্যান্টের হাতে কামড়ে দিলেন বাইক চালক! শুক্রবার মাঝরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পোস্তা থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে

পোস্তায় চার্টাড অ্যাকাউন্ট্যান্টের হাত কামড়ে দিলেন বাইকচালক, গ্রেপ্তার
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার্টাড অ্যাকাউন্ট্যান্টের হাতে কামড়ে দিলেন বাইক চালক! শুক্রবার মাঝরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পোস্তা থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে। পোস্তা থানার পুলিস ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাইকচালক রৌনক শর্মা ও আরোহী নীতীশ যাদবকে গ্রেপ্তার করেছে। 

Advertisement

প্রাথমিক তদন্তে পোস্তা থানার পুলিস জানতে পেরেছে, শুক্রবার রাত সোয়া ১২টা নাগাদ লেক টাউনের বাসিন্দা, পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হর্ষ বিদক্তা হাওড়ার দিক থেকে পোস্তার দিকে আসছিলেন। স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে মিন্টের সামনে বাইকটি তাঁর প্রাইভেট কারের পিছনে ধাক্কা মারে। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন হর্ষ। তা নিয়েই বাইকচালক ও আরোহীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এক সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। তখন বাইকচালক রৌনক শর্মা হর্ষের বাম হাতে কামড়ে দেন বলে অভিযোগ। সেই সঙ্গে চাবির গোছা দিয়ে হর্ষের কাঁধে আঘাত করা হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় হর্ষকে উদ্ধার করে পোস্তা থানার পুলিস। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পরে হর্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পোস্তা থানা বাইকচালক ও তাঁর সঙ্গী নীতীশ যাদবকে গ্রেপ্তার করে। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক বিশাখা চৌধুরী তাঁদের ১ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ