ম্যাঞ্চেস্টার: দু’বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা স্মরণীয় করে রাখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাবাহকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে লাল ম্যাঞ্চেস্টার। জয়ী দলের চার গোলদাতা যথাক্রমে ম্যাথিউজ কুনহা, ব্রুনো ফার্নান্ডেজ, বেঞ্জামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ। এছাড়া দাপটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল বায়ার্ন মিউনিখ। অ্যালায়েঞ্জ এরিনায় বোডো গ্লিমটকে ৫-০ ব্যবধানে দুরমুশ করেছে জার্মানির ক্লাবটি। জোড়া গোল মাইকেল ওলিসের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে জামাল মুসিয়ালা, হ্যারি কেন ও আলফানসো ডেভিস।



