নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে বড় জয় পেল ডায়মন্ডহারবার এফসি। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে কিবু ভিকুনার দল ৮-১ গোলে বিধ্বস্ত করে বিএসএফকে। একাই চার গোল করে বিপক্ষকে দুমড়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা। এছাড়া জোড়া লক্ষ্যভেদ লুকা মাজেনের। জবি জাস্টিন ও পল স্কোরশিটে নাম তোলেন। একটা সময় দরবারা সিংয়ের মতো ফুটবলার উপহার দেওয়া বিএসএফের অবস্থা এখন সত্যিই করুণ। গ্রুপে মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ বাকি ডায়মন্ডহারবার এফসি’র।



