• ব্যক্তিজীবনে নানা সমস্যায় জর্জরিত অভিনেত্রী শিল্পা শেট্টি। ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। এই আবহে আদালতেই স্বস্তি পেলেন নায়িকা। না, প্রতারণা মামলায় এখনও কোনও স্বস্তি পাননি তিনি। বরং বম্বে হাইকোর্ট তাঁর ‘পার্সোনালিটি রাইট’ রক্ষার দাবিতে সায় দিয়েছে। এখন থেকে শিল্পার ছবি, ভিডিও তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না কেউই। করলে ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন অভিনেত্রী। এ বছর একাধিক বলিউড তারকা এ পথে হেঁটেছেন। ঐশ্বর্য, অভিষেক, সলমন সহ আরও অনেকেই নিজেদের পার্সোনালিটি রাইট সুরক্ষিত করেছেন। এবার শিল্পাও সেই তালিকায়।



