Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

গান্ধীজয়ন্তীতে মহিলাদের জন্য বড় ঘোষণা, বাড়ল বিনামূল্যে বাসযাত্রার সুবিধা

আজ শুক্রবার গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার সম্প্রসারিত পরিষেবা ‘ভেট্রি পায়ানাম’ এর সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়

গান্ধীজয়ন্তীতে মহিলাদের জন্য বড় ঘোষণা, বাড়ল বিনামূল্যে বাসযাত্রার সুবিধা
  • ২ অক্টোবর, ২০২৬ ১১:৫৮
Prefer us on Google

চেন্নাই, ২ অক্টোবর: আজ শুক্রবার গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার সম্প্রসারিত পরিষেবা ‘ভেট্রি পায়ানাম’ এর সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এই প্রকল্পের সম্প্রসারণের ফলে প্রতিদিন প্রায় ৮৪ লক্ষেরও বেশি মহিলা উপকৃত হবেন আশা রাখছেন তামিলনাড়ু সরকার। নতুন এই ব্যবস্থায় মহিলারা বিনামূল্যে বাস পরিষেবা ব্যবহারের পাশাপাশি ডিলাক্স ও এক্সপ্রেস শ্রেণির বাসেও যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়নি। পাশাপাশি প্রতিদিন কতবার বাসে যাতায়াত করা যাবে তারও কোনো নির্দিষ্ট সীমা থাকছে না। অর্থাৎ উপযুক্ত পরিষেবায় মহিলারা দিনে যতবার প্রয়োজন যাতায়াত করতে পারবেন। এই প্রকল্পের ফলে একাধিক মহিলা উপকৃত হবে বলে আশা করা গিয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ