রাঁচি, ২ অক্টোবর: পৃথক দুটি পথ দুর্ঘটনায় রাঁচিতে মৃত্যু হল মোট চারজনের। আহত হয়েছেন আরও দুইজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
রাঁচি, ২ অক্টোবর: পৃথক দুটি পথ দুর্ঘটনায় রাঁচিতে মৃত্যু হল মোট চারজনের। আহত হয়েছেন আরও দুইজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে জারিয়ার কাছে একটি গাড়ি পিছন থেকে একটি ট্রেলার ট্রাকে সজোরে ধাক্কা মারে। ভয়াবহ এই সংঘর্ষের পর গাড়িটিকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেলারটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। পাশাপাশি দুইজন আহত হন। মৃত ও আহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। অপরদিকে গতকাল রাতে রিং রোডের অরবিন্দ মিলের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল সজোরে গিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। যার ফলে বাইকে থাকা তিনজনের মৃত্যু হয়। পুলিশে খবর দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারী দল মারফত জানা গিয়েছে, মৃত তিনজনেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। পাশাপাশি দুর্ঘটনাটির সময় তাঁদের কাছে হেলমেটও ছিল না। কীভাবে এই দুর্ঘটনাগুলি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।