Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কা, মালিয়াপোতায় জখম ২

ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কা, মালিয়াপোতায় জখম ২
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পাট বোঝাই যন্ত্রচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় জখম হলেন দুইজন। জখমদের নাম  ডেভিড মণ্ডল, রাকিবুল মণ্ডল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার মালিয়াপোতা এলাকায় কৃষ্ণনগর – করিমপুর রাজ্য সড়কে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে তরনীপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি পাটবোঝাই যন্ত্রচালিত ভ্যান। মালিয়াপোতার কাছে পিছন থেকে একটি ট্রাক যন্ত্রচালিত ভ্যানকে  ধাক্কা মারে বলে অভিযোগ। যন্ত্রচালিত ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। এরপর স্থানীয়রা চালক সহ দুজনকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ