Bartaman Logo
১০ জুন, ২০২৬

আবগারি দুর্নীতি: জন্মদিনে গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

জন্মদিনের সকালে বাড়িতে হঠাৎ হানা ইডির। দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি। এর পরে গ্রেপ্তার করা হল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে।

আবগারি দুর্নীতি: জন্মদিনে গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে
  • ১৮ জুলাই, ২০২৫ ১৪:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: জন্মদিনের সকালে বাড়িতে হঠাৎ হানা ইডির। দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি। এর পরে গ্রেপ্তার করা হল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে। বহু আলোচিত আবগারি দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে। তদন্তকারীদের দাবি, এই মামলায় তাঁদের হাতে নতুন বেশ কিছু তথ্যপ্রমাণ এসেছে। যার ভিত্তিতে চৈতন্যকে গ্রেপ্তার করা হল। দুর্গ জেলার বাসভবন থেকে কেন্দ্রীয় বাহিনী তাঁকে নিয়ে যাওয়ার সময় বাধা দেন কংগ্রেস সমর্থকরা। যা নিয়ে পুলিসের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের। 

Advertisement

ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন ‘ভিত্তিহীন’ অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘মোদী এবং শাহ জন্মদিনের যে উপহার দিলেন, তা বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশে কেউ দিতে পারে না।’
ছত্তিশগড় আবগারি মামলায় রাজ্যের কোষাগারে বিপুল ক্ষতি হয়েছিল বলে আগেই দাবি করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, এই দুর্নীতির মধ্যে দিয়ে আবগারি সিন্ডিকেটে যুক্তদের পকেটে ২ হাজার ১০০ কোটিরও বেশি টাকা ঢুকেছে। এই টাকার ভাগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে চৈতন্যর পকেটেও গিয়েছিল বলে অভিযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ