Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইমরানের বিপরীতে ভূমি

মরান খানের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী ভূমি পেডনেকর। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন আমির খানের ভাইপো ইমরান। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ইমরান অভিনীত ছবিটি।

ইমরানের বিপরীতে ভূমি
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইমরান খানের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী ভূমি পেডনেকর। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন আমির খানের ভাইপো ইমরান। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ইমরান অভিনীত ছবিটি। সেখানেই তাঁর বিপরীতে দেখা যাবে ভূমিকে। স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন দু’জন। গল্পে দেখা যাবে বৈবাহিক জীবনের নানা সমস্যা। আমির খানের প্রযোজনায় ‘জানে তু ইয়া জানে না’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন ইমরান। তারপর একাধিক ছবিতে নজর কাড়েন ইমরান। ২০১৫ সালে শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল। গত বছর বীর দাসের ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে ক্যামিও করেছিলেন তিনি। এবার তাঁকে মুখ্য চরিত্রে দেখার অপেক্ষায় অনুরাগীরা। অন্যদিকে, সদ্য ভূমি অভিনীত ‘দলদল’ মুক্তি পেয়েছে ওটিটিতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ