Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকার কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী

ভোটার তালিকার কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের কাজ চলছে বুথস্তরে। দলীয় নির্দেশ মেনে বুথ লেভেল এজেন্টরা ঠিকঠাক কাজ করছে কি না রবিবার তা খতিয়ে দেখলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি নসরতপুরের হাটসিমলার চারটি বুথে ও জালুইডাঙা এলাকায় একটি বুথে ঘুরে ঘুরে খোঁজ খবর নেন। পাশাপাশি এলাকায় ঘুরে জনসংযোগ সারেন। এদিন গৌরাঙ্গপাড়ায় প্রতিবন্ধী বৃদ্ধ বিনোদ বারুইকে দেখে জানতে চান, তিনি ভাতা পান কিনা। এছাড়াও বিনামূল্যে রেশন ও পরিবারের সদস্যরা সরকারি অন্যান্য সুবিধা পাচ্ছেন কি না খোঁজ নেন। বিনোদবাবু জানান, তিনি প্রতিবন্ধী ভাতা সহ বউমারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। বিনামূল্যে রেশন পান। তবে, তাঁর হুইল চেয়ারটা ভেঙে গিয়েছে বলে মন্ত্রীর কাছে নতুন হুইল চেয়ারের আবদার করেন। মন্ত্রী তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। 
Advertisement
মন্ত্রী বলেন, সরকারিভাবে বুথস্তরে ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ চলছে। তারই কাজ খতিয়ে দেখলাম। 
সম্পর্কিত সংবাদ