Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকা থেকে ২০ জনের নাম বাদ, প্রতিবাদ বিজেপির

ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে ভোটার তালিকা থেকে কয়েকজনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল। কুমারগ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর টাপুতে ২০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ভোটার তালিকা থেকে ২০ জনের নাম বাদ, প্রতিবাদ বিজেপির
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে ভোটার তালিকা থেকে কয়েকজনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল। কুমারগ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর টাপুতে ২০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস বিষয়টি নিয়ে কুমারগ্রামের বিডিও’র দ্বারস্থ হন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বেশ কয়েকজনও উপস্থিত ছিলেন। এই বিষয়ে এদিন বিডিও-কে দাবিপত্রও দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, আমাদের নজরে এসেছে, জয়দেবপুরের ২০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ বিজেপি সমর্থক, কেউ কেউ আবার সাধারণ মানুষ। আমরা বুথে বুথে যাব। সববুথেই আমরা নজর রাখব। সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন রাখছি। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বলেন, শাসকদল ও প্রশাসন যোগসাজেশ করে এই কাজ করেছে। বিষয়টি লিখিতভাবে বিডিও-কে জানিয়েছে। আশা রাখছি, বিডিও এই বিষয়ে ব্যবস্থা নেবেন। বিডিও অবিনাশ কুমার বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ