সংবাদদাতা, কান্দি: নাবালিকার বিয়ে বন্ধ করতে প্রশাসনের লোকজন আসছে। এখবর পেয়েই বাড়ি খোলা রেখে পুরো পরিবার উধাও! ভরতপুর-১ ব্লকের আঙারপুর গ্রামে এঘটনা ঘটেছে। তবে প্রশাসনের আধিকারিকরা গিয়ে ওই গ্রামেই অপর এক নাবালিকার বিয়ে বন্ধ করেছেন।
Advertisement
ভরতপুর-১ চাইল্ড প্রোটেকশন ইনচার্জ চন্দন সাহা বলেন, আমরা এদিন আঙারপুরে এক নাবালিকার বিয়ে আটকাতে আসি। কিন্তু গিয়ে দেখি, ওই বাড়ি খোলা রেখে সবাই সরে গিয়েছেন। যদিও ১০মিনিট আগেও যে তাঁরা বাড়িতে ছিলেন, তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। এই নাবালিকার পরিবারকে ভরতপুর থানা ও বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে আঙারপুরে গিয়ে আমরা খবর পাই, সেখানে আরও এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওই বিয়ে বন্ধ করেছি।
দ্বিতীয় নাবালিকার বয়স প্রায় ১৭বছর। হরিশ্চন্দ্রপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হচ্ছিল। বরযাত্রীরা চলে এসেছিলেন। খাওয়াদাওয়া চলছিল। এমন সময় পুলিস ও প্রশাসনের আধিকারিকরা পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। বর ও কনেপক্ষের থেকে অল্প বয়সে বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকাও আদায় করা হয়।