Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে বাপেরবাড়ির বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

ভরতপুরে বাপেরবাড়ির বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শনিবার দুপুরে ভরতপুর থানার মির্ধাপাড়া গ্রামে বাপেরবাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতার নাম মমতাজ বেগম(২৪)। তিনি ভরতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় পাঁচ বছর আগে গ্রামের যুবক সাঙ্গীর শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে। এই ঘটনায় কোনও অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযোগ পেলে পুলিস উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
Advertisement
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক হল মৃতার স্বামী কর্মসূত্রে সৌদি আরবে গিয়েছেন। তখন থেকে বাপেরবাড়িতেই থাকতেন মমতাজ। এদিন দুপুরে বাড়ির একটি ঘরে তাঁকে সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়। মৃতার ভাই মীর উজ্জ্বল জানিয়েছেন, জামাই সৌদিতে কাজে যাওয়ার সময় কিছু ঋণ করেছিল। এছাড়াও সংসার চালানোর জন্য বোন গ্রুপ ঋণ নিয়েছিল। এদিকে জামাইও সেখান থেকে ঠিকমতো টাকা পাঠাতে পারছিল না। সেকারণে বোন মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অবসাদ থেকেই বোন আত্মহত্যা করেছে বলে আমরা মনে করছি।
সম্পর্কিত সংবাদ