Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে বাউল ফকির সঙ্ঘের জেলা সম্মেলন

বহরমপুরে বাউল ফকির সঙ্ঘের জেলা সম্মেলন
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: রবিবার বহরমপুরের রবীন্দ্রসদন মুক্তমঞ্চে বাউল ফকির সঙ্ঘের ৪২তম জেলা সম্মেলন হল। একদিনের জেলা সম্মেলনে নদীয়া, বীরভূম, মালদহ সহ বেশ কয়েকটি জেলার ৬৮৭জন শিল্পী উপস্থিত হন। মুক্তমঞ্চে দিনভর বাউল-ফকিরি গানের পাশাপাশি দেহতত্ত্ব গানের চর্চা চলে। বাউল ফকির সঙ্ঘের রাজ্য সভাপতি শক্তিনাথ ঝা বলেন, এখন বাউল-ফকিরি গানে যুব সমাজও আকৃষ্ট হচ্ছে। তারা এই গানের চর্চা করছে। নাটক ও লোকসংস্কৃতি চর্চায় মুর্শিদাবাদ জেলা এগিয়ে রয়েছে। বীরভূম জেলাকে বাউল গানের আকর খনি বলা হয়। মুর্শিদাবাদ জেলা সেরকম ফকিরি গানের জন্য বিখ্যাত। আরও বেশ কয়েকটি লোকগান এই জেলায় রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ