Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে বেপরোয়া লরির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

বহরমপুরে বেপরোয়া লরির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: টিউশন পড়তে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু হল। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বহরমপুর- চুনাখালি রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত সোনাই দে(২১) বহমরপুর কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। বাড়ি বানজেটিয়ার সুন্দর কলোনিতে। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, ঘাতক লরির নম্বর মিলেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানিয়েছে, এদিন সোনাই বন্ধুদের সঙ্গে সাইকেলে টিউশন পড়তে যাচ্ছিলেন। সেসময় রাজ্য সড়কে একটি বেপরোয়া লরি পেছন থেকে তাঁর সাইকেলে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বহরমপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের আত্নীয় গণেশ দে বলেন, পঞ্চাননতলা থেকে চুনাখালি পর্যন্ত খুব জোরে গাড়ি চলাচল করে। ওই এলাকায় বেপরোয়া গাড়ি চালানো বন্ধে পুলিসের পদক্ষেপ করা দরকার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ