Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু

অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু
  • ২৭ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

কলকাতা, ২৭ মে: বাংলা সিনেমা জগতে ইন্দ্রপতন। প্রয়াত পরিচালক অনীক দত্ত। আজ, বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্কের বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

Advertisement

২০১২ সাল। ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা পরিচালনা জগতে পা রাখেন অনীক দত্ত। ব্যতিক্রমী ঘরানার এই ছবি সাড়া ফেলে দেয় দর্শক মহলে। ‘ভূতের ভবিষ্যৎ’-এর হাত ধরে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। এর পরের বছরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মুক্তি পায় তাঁর পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’। গত বছর পুজোয় মুক্তি পায় পরিচালকের শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতায়’।

অনীক দত্তর মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পরিচালকের বাড়ি ডোভার লেনে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন স্ত্রীর থেকে আলাদা থাকতেন তিনি। আজ সকালে স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে দেখা করতে যান। পরে ওই বহুতলের নীচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যা থেকে তদন্তকারীদের অনুমান, ওই বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনীক। যদিও এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু মন্তব্যে নারাজ পুলিশ। তদন্তে সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তারা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ