নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: ভীমপুরে দিনের আলোয় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার ভীমপুর থানার আসাননগর এলাকায় দিনেদুপুরে ঘরে ঢুকে আলমারি খুলে সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। কিন্তু বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারেননি। ওই পরিবারের তরফে চুরির বিষয়ে ভীমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
ওই বাড়ির মালিক অসিত গড়াই এদিন ঘরের বাইরে কাজ করছিলেন। ঘরে ঢুকে দেখেন, গয়নার ব্যাগ মেঝেতে পড়ে আছে। সেই গয়না রবিবার রাতেই দোকান থেকে কিনে এনেছিলেন। এরপর তিনি ঘরে ঢুকে দেখেন, আলমারি খোলা রয়েছে। কিন্তু সেখানে রাখা চার ভরি সোনার গয়না উধাও হয়ে গিয়েছে। তারপর পুলিসে খবর দেওয়া হয়। ভীমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিস জানিয়েছে, আলমারির চাবি যেখানে রাখা থাকে, সেখান থেকেই চোর তা নিয়ে আলমারি খুলেছিল। তাই পরিবারের সদস্যদের মধ্যেও কেউ ‘হাতসাফাই’ করতে পারে বলে পুলিসের অনুমান। তবে দিনেদুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অসিত গড়াই বলেন, আমরা সকালের দিকে বাড়ির কাজকর্ম করছিলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি, সোনার থলি মাটিতে পড়ে রয়েছে। আলমারিতে সোনা নেই। ৪০গ্রাম সোনা চুরি হয়েছে। আমরা আতঙ্কে ভুগছি। পুলিসকে পুরো বিষয়টি জানিয়েছি। এর আগেও এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। পরিবারের এক সদস্যা স্বপ্না গড়াই বলেন, সকাল সাড়ে ৯টা নাগাদ এই চুরির ঘটনা ঘটে। সেসময় কিছু দূরে একটা ছোট গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। পুলিস জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে।০