Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তার জের, স্কুলে কমছে পড়ুয়া

বেহাল রাস্তার জের, স্কুলে কমছে পড়ুয়া
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বারবার খোঁড়াখুঁড়ি হলেও সংস্কার হয়নি। খানাখন্দে ভর্তি রাস্তা। একটু অসতর্ক হলেই বিপদ। ঝুঁকি নিয়ে যাতায়াত বাইক চালক থেকে শুরু করে পথচারীদের। রানাঘাট-১ ব্লকের আনুলিয়ার এই রাস্তাই এখন এলাকাবাসীর কাছ আতঙ্কের। তার প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রেও। এলাকার নামজাদা স্কুল আনুলিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রমেই কমছে পড়ুয়াদের সংখ্যা। ভাঙাচোরা রাস্তা ডিঙিয়ে বাড়ির ছেলে-মেয়েদের স্কুলে পাঠানোর ঝুঁকি নিচ্ছেন না অভিভাবকরা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষক। তিনিও রাস্তাটি সারাইয়ের ব্যাপারে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে, বিডিও জয়দেব মণ্ডলের দাবি, খারাপ রাস্তা নিয়ে তাঁকে কেউ অভিযোগ করেননি।  
Advertisement
আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান আনুলিয়া উচ্চ বিদ্যালয়। আনুলিয়ার পাশাপাশি পড়শি হবিবপুর থেকে বহু পড়ুয়া এই স্কুলের ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ের ঠিক পিছনেই বহমান চূর্ণী নদী। এক সময় নৌকায় স্কুলে আসত পড়ুয়ারা। রাজ্যে পালাবদলের পর প্রায় ১১০ মিটার দীর্ঘ এবং ৭ মিটার চওড়া সেতু ১০ কোটি টাকা ব্যায়ে তৈরি করা হয়। কিন্তু আনুলিয়া গ্রামের ভিতর দিয়ে সেতু পর্যন্ত লিঙ্ক রোড নতুন করে তৈরি হয়নি। সেই রাস্তাটির এখন বেহাল দশা। রাস্তাজুড়ে মৃত্যুফাঁদ। মাঝেমধ্যেই উল্টে যায় টোটো। পাল্টি খেয়ে যান বাইক আরোহীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে পড়ুয়ারা। তারা নিয়মিত স্কুলে আসতে পারছে না। সমস্যার কথা জানতে পেরেই প্রধানশিক্ষক রাজীব নিয়োগী পঞ্চায়েত এবং ব্লক স্তরে অভিযোগ জানিয়েছিলেন।
স্কুলের এক পড়ুয়া বলছিল, ‘বর্ষার সময় ওই রাস্তা দিয়ে হাঁটাই দায়। কাদা আর হাঁটু সমান জল জমে থাকে। সাইকেল চালিয়ে যাব কী করে? প্রশাসন রাস্তাটি সারানো নিয়ে সম্পূর্ণ উদাসীন।’ স্থানীয় বাসিন্দা রঞ্জন বিশ্বাসের কথায়, ‘প্রায় এক বছর হয়ে গেল রাস্তার এই অবস্থা।
সম্পর্কিত সংবাদ