Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তা সংস্কারে ৩৩ কোটি চাইল পূর্ব বর্ধমান জেলা পরিষদ

বেহাল রাস্তা সংস্কারে ৩৩ কোটি চাইল পূর্ব বর্ধমান জেলা পরিষদ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বেহাল রাস্তা সংস্কারের জন্য রাজ্যের কাছে ৩৩কোটি চাইল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। বর্ষার পর জেলার বহু রাস্তা বেহাল হয়ে গিয়েছে। তারমধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। সেই রাস্তাগুলির তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে জেলা পরিষদ। এক আধিকারিক বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বেশকিছু রাস্তা সংস্কার করা হয়েছে। জেলায় এখনও বহু রাস্তা বেহাল হয়ে রয়েছে। রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলে সেগুলি সংস্কার করা যাবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি রাস্তা সম্প্রতি সংস্কারের পরও ভেঙে গিয়েছে। মূলত ভারী যানবাহন যাতায়াতের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে জেলার বিভিন্ন জায়গায় টোল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে যে রাস্তাগুলির উপর দিয়ে বালির গাড়ি যাতায়াত করে সেগুলি দ্রুত বেহাল হয়ে যাচ্ছে। সেকারণে ওই রাস্তাগুলিতে টোল বসানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ