সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বেহাল রাস্তা। সেজন্য সলিডওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্পে যেতে পারছে না গাড়ি। এর জেরে আবর্জনা সংগ্রহের কাজই বন্ধ হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে। গ্রামে ও বাজারে আবর্জনার স্তূপ জমে থাকায় ক্ষোভ জমেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে শক্তল গ্রামের বাইরে মহানন্দা বাঁধ রোডের ধারে সাত লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ঘর। ব্যাটারিচালিত গাড়ি গ্রামে ঘুরে ঘুরে প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে এই প্রকল্পে জমা করার কথা। কিন্তু খারাপ রাস্তার কারণে আর্বজনার গাড়ি এই প্রকল্প পর্যন্ত যেতে পারছে না। তুলসীহাটা কেলা বাড়ি থেকে শক্তল সলিডওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্প পর্যন্ত আড়াই কিমি রাস্তা কাঁচা। খানাখন্দে ভর্তি। বর্ষায় গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে যাওয়াই কষ্টের। ২০২১ সালে কেলাবাড়ি এলাকায় প্রায় এক কিমি রাস্তা ধরা হলেও তা আর হয়নি।
স্থানীয় বাসিন্দা মহম্মদ মামুন বলেন, প্রকল্পে যাওয়ার রাস্তাটি একেবারে বেহাল। রাস্তায় বড় বড় গর্ত। প্রকল্পটি তৈরি হওয়ার একবছরের বেশি হয়ে গেলেও ঠিকঠাক কাজ শুরু হয়নি। ১৮টি প্রসেসিং ইউনিট তৈরি হয়েছে। এখনও পর্যন্ত একটিতেও আবর্জনা জমা করেনি। খালি রয়েছে।
এই ব্যাপারে পঞ্চায়েত প্রধান সুমা খাতুন বলেন, পঞ্চায়েতে একটি মাত্র ব্যাটারিচালিত গাড়ি রয়েছে। তবে খারাপ রাস্তার কারণে মাঝেমধ্যে ট্রাক্টরে আবর্জনা সংগ্রহ করে প্রকল্পে নিয়ে যাওয়া হয়। রাস্তা মেরামতের জন্য বিডিওকে জানিয়েছি।
এই ব্যাপারে হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, রাস্তার বিষয়টি পঞ্চায়েত থেকে জানানো হয়েছে। ট্রাক্টরে করে আবর্জনা নিয়ে যাওয়া হয়। রাস্তার বিষয়টি জেলায় জানানো হয়েছে।