সংবাদদাতা, পতিরাম: সদ্যোজাতকে ফেলে দেওয়া হয়েছিল বালুরঘাটের ভাগাড় এলাকায়। জীবিত সেই কন্যাসন্তানের বাবা ও মায়ের খোঁজ শুরু করল পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিসের অনুমান, যে এলাকায় শিশুটিকে ফেলা হয়েছিল, সেখানে সন্ধ্যা নামলেই শিয়ালের উৎপাত বাড়ে। সেকথা জেনেই কার্যত মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল শিশুটিকে। তবে এখন সে সুপার স্পেশালিটির এসএনসিইউ’তে ভর্তি। টিকা দেওয়া সহ অন্যান্য চিকিৎসা শুরু হওয়ার পর সে সুস্থই রয়েছে। তবে শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে হস্তান্তর করেছে পুলিস। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, শিশুর বাবা ও মায়ের খোঁজ চলছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মন্দিরা রায় বলেন, চিঠি পাওয়া মাত্রই মঙ্গলবার রাতে শিশুর দায়িত্ব নেওয়া হয়েছে। কোথায় রাখা হবে, তা নিয়েও সরকারি প্রক্রিয়া শুরু করেছি।
পুলিস সূত্রে খবর, বালুরঘাটের লালমাটি এলাকায় পুরসভার ভাগাড় রয়েছে। সেখানে শহরের আবর্জনা ফেলা হয়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্থানীয় সুমন বর্মন সেখানে কান্নার আওয়াজ পান। গিয়ে দেখেন, সাদা ব্যাগে ফুটফুটে শিশুকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তিনি শিশুটিকে থানায় নিয়ে যান। বাসিন্দাদের অনুমান, কন্যাসন্তান বলেই ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছিল শিশুকে।