Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠক ভাগবতের

আজ  ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠক করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে এই বৈঠকে থাকবেন দত্তাত্রেয় হোসাবালে, রামলাল, ইন্দ্রেশ কুমার।

আজ ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠক ভাগবতের
  • ২৪ জুলাই, ২০২৫ ০৯:৩৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ  ইমাম সংগঠনের প্রধানের সঙ্গে বৈঠক করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে এই বৈঠকে থাকবেন দত্তাত্রেয় হোসাবালে, রামলাল, ইন্দ্রেশ কুমার। এই চার সর্বোচ্চ নেতৃত্ব দেখা করবেন অল ইন্ডিয়া ইমাম সংগঠনের প্রধান উমর ইলিয়াসির সঙ্গে। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি নিয়ে কথা হবে দু’পক্ষের বলে খবর।

Advertisement

এর আগেও ২০২২ ও ২০২৩ সালের বৈঠক করেছিলেন আরএসএস নেতৃত্ব ও ইমাম সংগঠনের নেতা। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মোদি ব্যর্থ বার্তা দিতেই কি আর এস এস মাঠে নামছে? প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই যোগী, হিমন্তদের চরম অস্বস্তিতে ফেলবে এই কর্মসূচি। তাই অত্যন্ত তাৎপর্যপুর্ণ এই বৈঠক। এদিকে, বুধবার দিল্লিতে আরএসএসের শ্রমিক শাখা বিএমএসের ৭০তম বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেছেন, অহঙ্কার ত্যাগ করে কাজের উপর ‘ফোকাস’ করা বরং অনেক বেশি জরুরি। বিজেপি এবং সঙ্ঘ শিবিরের বর্তমান প্রেক্ষিতে মেভাগবতের মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন সভায় প্রধানমন্ত্রীর আমিত্ব ভাষণ উদ্দেশ্য করেই সঙ্ঘপ্রধানের এই বার্তা বলে ধারণা রাজনৈতিক মহলের। এই প্রয়োজনের কথা কি ৭৫ বছরে অবসরের কথা বোঝাতে তিনি ব্যবহার করলেন—এই জল্পনা ফের ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ