Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো এসটি শংসাপত্র: কাশীপুরে ডেপুটেশন

ভুয়ো এসটি শংসাপত্র: কাশীপুরে ডেপুটেশন
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুর ব্লক এলাকায় অ-আদিবাসীদের তফসিলি উপজাতি(এসটি) শংসাপত্র দেওয়া হচ্ছে। প্রশাসন সমস্ত কিছু জেনেও নিশ্চুপ। এমনই অভিযোগ তুলে বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার তরফে কাশীপুর বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন সংগঠনের তরফে ১১ জনের নামের তালিকা ও শংসাপত্রের সার্টিফিকেট নম্বর তুলে দেওয়া হয়। অবিলম্বে ভুয়ো এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। বিডিও সুপ্রিম দাস বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে লিখিত অভিযোগ: কাশীপুরের সোনাইজুড়ি তিলকা মুর্মু হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়। বুধবার বিদ্যালয়ের তরফে একাধিক অসুবিধার কথা লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়। বিদ্যালয়ে মিড ডে মিলের কিচেন শেড, সাইকেল স্ট্যান্ড, বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল, কম্পিউটার, পানীয় জলের জন্য লিখিত আবেদন জানানো হয়েছে।
বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবপ্রসাদ মুর্মু বলেন, বিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে। ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ পর্যন্ত নেই। বিডিও সুপ্রিম দাস বলেন, অসুবিধার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ