নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বারবার অভিযান চালিয়েও লাভ কিছু হচ্ছে না। শিলিগুড়ি শহর সহ গ্রামীণ বাজার ছেয়ে গিয়েছে চীনা রসুনে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বস্তা চীনা রসুন বাজেয়াপ্ত করল। একজনকে গ্রেপ্তারও করেছে মাটিগাড়া থানার পুলিস।
Advertisement
বিভিন্ন পথ দিয়ে শিলিগুড়ির বাজারে ঢুকছে চীনা রসুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি দিয়ে চোরাপথে মূলত আসছে এই রসুন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী কিছু মুনাফার লোভে চীনা রসুন নিয়ে আসছে শিলিগুড়িতে। এরপর ওসব ছড়িয়ে দেওয়া হচ্ছে শহর সহ গ্রামগঞ্জের বাজারে, এমনকী উত্তরবঙ্গেও। যা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। না জেনে ওসব কিনছেন ক্রেতারা। শরীরের পক্ষে এই রসুন কতটা ক্ষতিকর তা নিয়ে প্রচারও করেছে প্রশাসন। তারপরেও অজন্তে এসব রসুন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই।
রবিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের মাটিগাড়া থানা ও গোয়েন্দা বিভাগ অভিযানে নামে। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে চাঁদমণি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিস একটি ছোট গাড়ি পাকড়াও করে। ওই গাড়ি থেকে পাঁচ বস্তা চীনা রসুন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজীব রঞ্জন। উদ্ধার হওয়া চীনা রসুনের মূল্য কয়েক লক্ষ টাকা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং সোমবার বলেন, পুলিস সতর্ক রয়েছে। আমাদের নিয়মিত অভিযানে ধরা পড়ছে চীনা রসুন। তদন্তকারী পুলিস অফিসারদের সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চীনা রসুনের রুট হয়েছে নকশালবাড়ির পানিট্যাঙ্কি ও লোহাগড় এলাকা। চীন থেকে নেপাল সীমান্ত দিয়ে এ রাজ্যে ঢুকে ছোট গাড়ি কিংবা বাসে করে এশিয়ান হাইওয়ে-২, ১০ নম্বর জাতীয় সড়ক ধরে বাগডোগরা, মাটিগাড়া হয়ে সোজা এই রসুন আসছে শিলিগুড়ি। পুলিসের দাবি, কখনও অন্য সব্জির আড়ালে আবার কখন চিহ্নিতকরণের সমস্যা থাকার কারণে ওই রসুন ধরা যাচ্ছে না। এই রসুন শিলিগুড়ি ছাড়াও পরবর্তীতে পাহাড়, ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সব্জির বস্তায় ভরে চলে যাচ্ছে।
সম্প্রতি এই বিষয়ে নজরদারি বাড়িয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও পুলিস। লাগাতারো অভিযানও চলছে। সম্প্রতি শিলিগুড়ি মুখ্য নিয়ন্ত্রিত বাজারে প্রচুর পরিমাণে চীনা রসুন উদ্ধার করে পুলিস। গত শনিবার পানিট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে চীনা রসুন সহ একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছিল এসএসবি। এরপরেই ওই রসুনের ব্যবসায়ীদের একাংশের সঙ্গে রীতিমতো বচসা হয়। এমনকী এসএসবি জওয়ানদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই দিন। পরবর্তীতে এসএসবি কয়েকজনের নামে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে।