Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবকে বধ করে ফাইনালে বেঙ্গালুরু

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

পাঞ্জাবকে বধ করে ফাইনালে বেঙ্গালুরু
  • ২৯ মে, ২০২৫ ২২:০৫
Prefer us on Google

চণ্ডীগড়, ২৯ মে: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার ফলে সরাসরি চলতি বছরের আইপিএলে ফাইনালে পৌঁছে গেল আরসিবি। আজ, বৃহস্পতিবার চণ্ডীগড়ের মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ার খেলতে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমেই আরসিবির বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে পাঞ্জাবের ব্যাটিং। অধিনায়ক শ্রেয়স আয়ার থেকে শুরু করে জস ইংলিশ, প্রিয়াংশ আরিয়া সকলেই ব্যাট হাতে এদিন ব্যর্থ হন। কোনওরকমে ১০২ রানের টার্গেট বেঙ্গালুরুকে দেন শ্রেয়সরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল আরসিবি। যদিও জেমিসনের বলে ১২ রানে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ায় কিছুটা হলেও অক্সিজেন পায় পাঞ্জাব। কিন্তু ফিলিপ সল্টের দুরন্ত হাফসেঞ্চুরি আরসিবিকে জয়ের কাছে পৌঁছে দেয়। পাঞ্জাবের কাছ থেকে কেড়ে নেয় সেই অক্সিজেন। শেষে ছয় মেরে ম্যাচ জেতান আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ৮ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএলের ফাইনালে পৌঁছল বেঙ্গালুরু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ